মেহের আমজাদ, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহঃপতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়উদ্দীন বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এসএম কামরুজ্জামান, বিএফএ-এর মেহেরপুর জেলা সভাপতি হাফিজুর রহমান হাফি প্রমুখ।



