মেহের আমজাদ,মেহেরপুর (০৫-০১-১৭): ৫ জানুয়ারী গণতন্ত্র হত্যা দিবস পালন করেছে বিএনপি। দিনটি উপলক্ষে আজ শুক্রবার সকাল ৮ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার থেকে কালো গতাকা সহ একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলের নেতৃত্ব দেন সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। মিছিলটি বারাদি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন সহ বিএনপি’র দলীয় নেতা-কর্মীরা মিছিলে অংশ নেয়।



