মেহেরপুরে চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুর (১৩-০৮-১৭): মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে মেহেরপুর সার্কিট হাউজ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ্জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, পাসপোর্ট কর্মকর্তা বশির উদ্দিন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।