মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৩-১৮)ঃ “সময়ের সাথে উন্নয়নের পথে” এই অঙ্গিকার নিয়ে মেহেরপুরে কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক আমাদের সময়ের ১৪তম বর্ষ পদার্পণে গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার সময় মেহেরপুর প্রেসক্লাবে আমাদের সময়-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন। সাংবাদিক আবু আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপদেষ্টা তুহিন আরন্য,কামারুজ্জামান খান, সাংবাদিক ওয়াজেদুল হক, মেহের আমজাদ,গোলাম মোস্তফা, মোঃ রাশেদুজ্জামান, মীর সউদ আলী চন্দন, বেন ইয়ামিন মুক্ত, হামিদুর রহমান কাজল, রেজ আন উল বাসার তাপস, মোঃ হাসানুজ্জামান খান সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমাদের সময়-এর মেহেরপুর প্রতিনিধি মীর মাহলায়েল আলী শিশির। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, দৈনিক আমাদের সময় পত্রিকা অল্প সময়ের মধ্যে দেশের অগনিত পাঠকের মনে জায়গা করে নিয়েছে। এছাড়া সব রকম খবর এই পত্রিকায় থাকায় পাঠকদের কাছে এর জনপ্রিয়তা বেড়েছে।

