মেহের আমজাদ,মেহেরপুর (২৮-০৩-১৮)ঃ মেহেরপুরে সরকারী গাছ কাটার অপরাধে দুজনকে ২ মাসের জেল ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১০দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আাদালত। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হকের ভ্রাম্যমান আদালতে দুজনকে জেল জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতে দ-িতরা হচ্ছেন, মেহেরপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে আশাদুল্লাহ (৪৮) ও একই এলাকার জানু শেখের ছেলে ইমাদুল (৫৫)। বন বিভাগের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা জাফর উল্লাহ জানান, গোপন সংবাদে মেহেরপুর বন বিভাগ জানতে পারে ফতেপুর এলাকায় সড়কের সরকারী গাছ কেটে বিক্রির উদ্দ্যোশে আলগামনে করে নেওয়া হচ্ছে। খবর পেয়ে বনবিভাগ ও ভ্রাম্যমান আদালত যৌথ অভিযান চালিয়ে সরকারী গাছসহ তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে তারা দোষি সাব্যস্ত হওয়ায় পরিবেশ ও জীব বৈচিত্র আইনে তাদের এ সাজা প্রদান করা হয়েছে। দুজনকে বুধবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




