মেহেরপুরে উন্নয়ন মেলার সমাপ্তি

মেহের আমজাদ,মেহেরপুর (১৩-০১-১৮):  “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনের উন্নয়ন মেলা সমাপ্তি। এবারের উন্নয়ন মেলায় আকর্ষন ও দর্শনীয় স্টল দেখিয়ে প্রথম মেহেরপুর পল্লীবিদ্যুৎ, দ্বিতীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও তৃতীয় সড়ক ও জনপথ বিভাগ। এ ছাড়াও আটটি স্টলকে সাধারণ ও দুইটি স্টলকে বিশেষ বিজয়ী করে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

গতকাল শনিবার সন্ধায় ড. শহীদ সামসুজ্জোহা নগর উদ্যানে মফিজুর রহমান মুক্ত মঞ্চে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপু- ১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মালেক। এ সময় উন্নয়ন মেলায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের অংশ গ্রহন কারীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।