মেহেরপুরে আটক ৩ ডাকাতের আদালতে স্বীকারোক্তি

মেহের আমজাদ,মেহেরপুর: ডাকাতি হওয়ার প্রায় ১ বছর পর ৩ ডাকাত কে আটক করেছে মেহেরপুর ডিবি পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ১ টি স্বর্নের চেইন উদ্ধার করা হয়েছে।

আটকৃতরা হলো-মেহেরপুর শহরের পৌর কলেজ পাড়ার এসকেন আলীর ছেলে ছগির আহাম্মদ সোহাগ, আব্দুর রাজ্জাকের ছেলে তৌসিব আল রেজেয়ান এবং বেড় পাড়ার ইউসুফ শেখের ছেলে সুমন শেখ । আটক ৩জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারক্তি দিয়েছে। মেহেরপুরে ডিবি পুলিশ জানায় ২০১৮ সালের ৩ মার্চ মেহেরপুর শহরে পৌর কলেজ পাড়াই কিতাব আলীর বাড়িতে ডাকাতী সংঘটিত হয়। ঘটনায় মেহেরপুর সদর থানার একটি মামলা দায়ের হয়।যার মামলা নং ১৬্।

এদিকে দীর্ঘ প্রায় ১বছর পরে ডিবি পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার দিবাগত রাতে ৩ যুবককে আটক করে এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুয়াডাঙ্গার আপন জুয়েলার্স থেকে ১ টি স্বর্নের চেইন উদ্ধার করে। আটক ৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।