মেহের আমজাদ, মেহেরপুর (১৬-০৮-১৭): মেহেরপুর জেলা আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে রাষ্ট্র ও সংবিধান ধ্বংসের চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এ্যাড. খন্দকার একরামুল হক হীরার নেতৃত্বে কোর্ট সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে পিপি এ্যাড. পল্লব ভট্টাচার্য, ্্যাড. ইব্রাহীম শাহীন, এ্যাড. ইয়ারুল ইসলাম, এ্যাড. সাথী বোস, এ্যাড. মিনা পাল, এ্যাড. রুস্তম আলী, এ্যাড. আসাদুজ্জামান, এ্যাড. আব্দুল্লাহ আল মামুন রাসেল সহ আওয়ামী আইনজীবী পরিষদের অন্যাণ্য সদস্যরা উপস্থিত ছিলেন ।




