মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলি সহ একাধিক মামলার আসামী শফি গ্রেফতার

মেহের আমজাদ, মেহেরপুর (১২-০৮-১৭):  মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলি সহ শফিকুল ইসলাম (৪০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ভোরে উপজেলার টেংরামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়। শফিকুল ইসলাম শফি গাংনী উপজেলার হিন্দা গ্রামের নুর বক্সের ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শফিকুল ইসলাম শফি সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর জন্য টেংরামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অস্ত্র নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শূটার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও বিস্ফোরক আইনে গাংনী থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। সে এলাকার চিহিৃত ডাকাত। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের বিভিন্ন অভিযোগ রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।