× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

মেহের আমজাদ,মেহেরপুর

মেহেরপুরের আমঝুপিতে যুব মহিলা লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
আমঝুপিতে যুব মহিলা লীগ

সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা পৌঁছে দিতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন যুব মহিলা লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

আমঝুপি ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ শাহিদা খাতুনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম। মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মন্ডলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা,মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও যুব মহিলা লীগ এর স্থানীয় নেত্রীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..