× Banner
সর্বশেষ
আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

মেসিহীন আর্জেন্টিনা জয় পায়নি

admin
হালনাগাদ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির প্রত্যাবর্তনের ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে জয় পেয়েছিল। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে বার্সেলোনা এই  তারকার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

কিন্তু বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিহীন ম্যাচে জয় নিয়ে বাড়ি ফিরতে পারেনি আর্জেন্টিনা। এস্তাদিও মেট্ট্রোপলিটন দি ম্যারেডিয়ায় সফরকারী আর্জেন্টিনাকে ২-২ গোলে আটকে দিয়েছে ভেনেজুয়েলা।

বুধবার ভোরে ঘরের মাঠে সুবিধা নিয়ে শুরুতেই দুই গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। ম্যাচের ৩৫ মিনিটে স্বাগতিক ফুটবলার অ্যানোর গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। ম্যাচের প্রথমার্ধে সেভাবে আক্রমনে দেখা যায়নি ডি মারিয়া-ওটেমেন্ডিদের।  প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় এদোগার্দো বাউজার শিষ্যদের।

বিশ্রাম শেষে মাঠে ফিরেও আক্রমনে এগিয়ে থাকে ভেনেজুয়েলাই। ফলে ম্যাচে ৫৩ মিনিটে মার্টিনেজের গোলে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।  দুই গোল হজমের পর  গোলে শোধে বেপরোয়া হয়ে উঠে আর্জেন্টিনা। ফলে ম্যাচের ৫৮ মিনিটে লুকসা প্রাত্তোর গোলে ২-১ এ ব্যবধান কমায় সফরকারীরা। ম্যাচের ৮৩ মিনিটে নিকোলাস ওটেমেন্ডির গোলের পর ২-২ ব্যবধানে সমতা আনে আর্জেন্টিনা । কিন্তু এরপর আর কেউ গোল করতে না পারায় এই ব্যবধানের ড্রয়ে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয়েছে দু’দলকে।

এ ম্যাচে ড্রয়ের ফলে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ৮ ম্যাচে ১৫ পয়েন্টে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে উরুগুয়ে।


এ ক্যটাগরির আরো খবর..