মেরিটাইম সেক্টর এবং মোঙলা বন্দরের আধুনিকায়নে চীনা বিনিয়োগের আগ্রহ

মেরিটাইম সেক্টর এবং মোঙলা বন্দরের আধুনিকায়নে চীনা বিনিয়োগের আগ্রহ

চীন বাংলাদেশের মেরিটাইম সেক্টর এবং মোঙলা বন্দরের আধুনিকায়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

আজ নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) সাক্ষাতে এ আগ্রহের কথা জানান।

তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে; এ সম্পর্ক যাতে আরো বেশি বন্ধুত্বপূর্ণ করা যায় সে বিষয়ে উভয় দেশ কাজ করছে। বাংলাদেশে চীনের বিনিয়োগের প্রকল্পগুলো চলমান রয়েছে। করোনার ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরেও ডেভেলপমেন্ট প্রকল্পগুলো এগিয়ে চলছে। করোনার ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে অন্যান্য দেশে অসুবিধা হলেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে চীন কোনো ইন্টারফেয়ার করবে না। আগামীতে দেশ কে পরিচালনা করবে-সেটা দেশের জনগণ নির্ধারণ করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।