× Banner
সর্বশেষ
আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বরিশাল প্রতিনিধি

মেঘনায় অভিযানে ১১ জেলে আটক

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
মেঘনায় অভিযানে ১১ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালিয়ে ১১ জেলেকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (১৮ অক্টোবর) হিজলার মেঘনা নদীতে কোস্ট গার্ড সদস্যদের সহযোগিতায় উপজেলা মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম জানান, অভিযানে আটক ১১ জেলের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ইলিয়াস সিকদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচজনকে আট দিন করে কারাদন্ড দিয়েছেন।

বাকিদের মধ্যে একজনকে ২০ হাজার টাকা ও চারজনের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়েছে। পাশাপাশি বয়স কম থাকায় এক কিশোরকে মুচলেকার মাধ্যমে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। একই অভিযানে জব্দকৃত ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ ও জব্দকৃত ইলিশ ধরার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..