× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

হিন্দু অধ্যাপককে হজ্জ্ব পালনের ছুটির প্রজ্ঞাপনে তোলপাড়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মে, ২০১৮

গোপালগঞ্জ প্রতিনিধিঃ  গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাসকে পবিত্র হজ্বব্রত পালনের উদ্দেশে মন্ত্রণালয় কর্তৃক পঞ্চাশ দিনের অর্ধগড় বেতনে অর্জিত ছুটি মঞ্জুরের বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি কলেজ-৪ শাখা থেকে ছুটি মঞ্জুরের ওই প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রণালয় থেকে জারিকৃত ৩৭. ০০. ০০০০. ০৬৯. ০৮. ০১০. ১৭. ৪৩৪ নং স্বারকের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারের নিম্নবর্নিত কর্মকর্তাকে তার নামের পাশে উল্লেখিত দেশে ২০১৮ সালের ২৫ জুলাই থেকে একই বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চাশ দিনের অথবা দায়িত্বভার হস্তান্তরের তারিখ থেকে পঞ্চাশ দিনের অর্ধগড় বেতনে অর্জিত ছুটি মঞ্জুর করা হয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে ধর্মীয় অনুভুতিতে আঘাত করার মতো একটি স্পর্শকাতর বিষয়ে ভুল করে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল।

অধ্যাপক অরুন চন্দ্র বিশ্বাস জানান, তিনি ভারতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন তীর্থস্থানে ভ্রমনের জন্য আগামী ১ জুন থেকে ২১ জুন পর্যন্ত অবকাশকালীন ছুটির আবেদন করে ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয় ভুলক্রমে তীর্থ স্থানের পরিবর্তে পবিত্র হজ্বব্রত পালনের জন্য প্রজ্ঞাপন জারী করেছে বলে তিনি মনে করছেন। এছাড়া তার ছুটির ধরনও অবকাশ কালীনের ছুটির পরিবর্তে অর্ধগড় বেতনে ছুটি মঞ্জুর করা হয়েছে।

তিনি জানান কলেজ বন্ধ থাকায় বিষয়টি তিনি কর্তৃপক্ষকে জানাতে পারেননি। আজ বৃহস্পতিবার কলেজ অধ্যাক্ষের সঙ্গে পরামর্শ করে বিষয়টি তিনি সংশোধনের জন্য কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ে চিঠি দিবেন।


এ ক্যটাগরির আরো খবর..