মুহিবুল্লাহ হত্যাকান্ডের গ্রেপ্তারকৃত দুই আসামির ৩ দিনের রিমান্ড

মুহিবুল্লাহ হত্যাকান্ডের গ্রেপ্তারকৃত দুই আসামির ৩ দিনের রিমান্ড

রোহিঙ্গাদের শীর্ষ নেতা এআরএসপিএইচ এর চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই সন্দেহভাজন আসামির।
এ সন্ধেহভাজন দুই আসামিকে দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

(03-10-2021)রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ ঘোষণা করেন।

এর আগে শনিবার সকালে আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট থেকে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে দুই রোহিঙ্গাকে আটক করে এপিবিএন-১৪।

গত শুক্রবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে সেলিম নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। তবে শওকত উল্লাহকে কখন আটক করা হয় তা জানা যায়নি।

যে দুই আসামি রিমান্ড মঞ্জুর করেন তারা হলেন- মোহাম্মদ সলিম উল্লাহ প্রকাশ লম্বা সেলিম (৩৩) এবং শওকত উল্লাহ (২৩)।

গত বৃহস্পতিবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনায় অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে উখিয়া থানায় মামলা দায়ের করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।