× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা শুভেচ্ছা বিনিময় করেছেন ডেনমার্কের রাষ্ট্রদূত কে বাংলাদেশে ডেনিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রীর মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৩৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে – আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেস্ক

মুরগির খাবারের দাম বেড়ে যাওয়ায় ডিমের দাম বাড়াটা যৌক্তিক -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
ডিমের দাম বাড়াটা যৌক্তিক

ডিমের দাম বাড়ার পেছনে অন্যতম কারণ হলো মুরগির খাবারের দাম বেড়েছে। ব্যবসায়ীরা তো দিনের পর দিন লস দিতে পারবে না। আমরাও তাদের এই খাত থেকে হারাতে দেব না। মুরগির খাবারের দাম অনেকগুণ বেড়ে যাওয়ায় ডিমের দাম বাড়াটা যৌক্তিক বলে মন্তব্য করেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, কিছুদিন আগে ডিম মজুত করে দাম বাড়ানো হয়েছে। সরকারের হুংকারের পরে দাম আবার কমিয়েছে। ভোক্তা অধিকারও ডিম মজুতদারের সন্ধান পেয়েছে। অতি মুনাফা লোভীদের আমরা ছাড় দেব না। এটি নিয়ে আমরা কাজ করছি।

প্রায়ই শুনি বাজারে নানা সিন্ডিকেট আছে। বাজার ব্যবস্থাপনা আমাদের মন্ত্রণালয়ের অধীনে নয়, এটা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। জনগণকে জিম্মি করে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করা হলে কিংবা দাম বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট পরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..