মেহের আমজাদ, মেহেরপুর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা “নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,নারীদের যে ক্ষমতায়ন সেটা ১৯৭২ সালে জতির পিতা করে গেছেন,বাংলদেশে রাজনৈতিক ক্ষমতায়নে অনেক স্বাচ্ছন্দে নারীরা এগিয়ে রয়েছেন।
তিনি আরও বলেন, নির্যাতিত,ক্ষতিগ্রস্থ নারী পুর্নবাসনে বাস্তবায়নের কাজ জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করে গেছেন। বুধবার রাতে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে সম্মানিত অতিথি হিসাবে আলোচনায় অংশ গ্রহন করেন মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা” শীর্ষক কর্মসূচির মুখ্য উপদেষ্টা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
সম্মানিত অতিথির বক্তব্য তিনি বলেন,আমাদের স্বাধীনতার আগে আমরা লাঞ্ছিত,অপমানিত ও নির্যাতিত ছিলাম। আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু । বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শেই জননেত্রী শেখ হসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ গ্রহন করেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার।
জুমের মাধ্যমে আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন,পুলিশ সুপার এস এম মুরাদ আলি, পিপি পল্লব ভট্টাচার্য, প্রফেসর হাসানুজ্জামান মালেক,জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক এম.এ.খালেক যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহিম শাহীন প্রমুখ।



