মুজিবনগর সীমান্তে ১০ বাংলাদেশীকে পুশব্যাক

মেহের আমজাদ, মেহেরপুর (০৭-১০-১৭)ঃ  মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশকারী ১০ বাংলাদেশীকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।

শনিবার সকালে মুজিবনগর বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সকালের দিকে তাদের আটক করেন। পরে মুজিবগর থানায় তাদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে মামলা দায়ের করে হস্তান্তর করেন।

পুশব্যাক হওয়া বাংলাদেশীরা হলেন- মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার পূর্বহর পাড়া গ্রামের রাসেল মিয়া, খুলনার পাইকগাছার শ্রী পবিত্র, রুপসার রউফ বিশাস, কয়রা থানার শ্রী সঞ্জিব মন্ডল, শ্রী সুশান্ত, পাইকগাছার বিষ্ণু মন্ডল, দাকোপের শ্রী রাধা, কিশোরগঞ্জের ভৈরবের বর্ষা ও তার কণ্যা এবং তানিয়া খাতুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।