মুজিবনগরে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মুজিবনগর প্রতিনিধি (১১-০৮-১৭):  মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের খেলার মাঠে বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

কুষ্টিয়া ল্যাব কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান বল্লভপুর গ্রামের রেজাউল ইসলাম এর বড় ছেলে ডা:সজিবুল হক এর আয়োজনে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

শুক্রবার সকাল সাড়ে দশটার সময় বিনামূল্য চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করা হয় ।

আয়োজক ডা:সজিবুল হক এর সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সিভিল সার্জন এর প্রতিনিধি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা ইনচার্র্জ (ওসি)মনিরুল ইসলাম,অণ্চল পালক রেভা:শিমসন মজুমদার, মি: শংকর বিশ্বাস, আর্তমানবতার সেবাই এগিয়ে এলেন ডা:নূরুদ্দীন রুমি,ডা:ফরহাদ, ডা:তানভির,ডা:শারুখ, ডা:সজল,ডা:নাহিদ সহ এক ঝাঁক তরুন মেধাবি ডাক্তার, তারা সকাল এগারো টা থেকে বিরতিহীন ভাবে বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখেন এবং ব্যবস্থা পত্র ও ঔষধ বিতরণ করেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ফ্রেন্ডস ৮৭ মেহেরপুর এবং বাগোয়ান ইউপি সদস্য শংকর বিশ্বাস, বিকাশ বিশ্বাস, মনজু,অসিম।

অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মুজিবনগর অফিস প্রধান মুনশী মোকাদ্দেস হোসেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।