মুক্তিযোদ্ধাদের সম্মান করা রাষ্ট্রের দায়িত্ব – নৌপরিবহন প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মান করা রাষ্ট্রের দায়িত্ব – নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন‍্য কোনো সরকারপ্রধান বীর মুক্তিযোদ্ধাদের কল‍্যাণে কিছু করেনি।

শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা, ভ্রমণ এবং ভাতা বৃদ্ধির পাশাপাশি রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব‍্যবস্হা করেছেন। মুক্তিযোদ্ধাদের শেখ হাসিনা ছাড়া কেউ সম্মান করেনি; অথচ এটা তাঁদের প্রাপ‍্য ছিল। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাঁদের সম্মান করার।

অনেকে মুক্তিযোদ্ধা সাইজা ক্ষমতা দখল করেছে, মানুষকে শোষন এবং শাসন করেছে। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের শুধু সম্মান করেননি, আত্মমর্যাদার সহযোগী হিসেবে তাঁদেরকে বাড়ি করে দিচ্ছেন। মুক্তিযোদ্ধাদের দায়িত্বটা প্রধানমন্ত্রী নিজের কাধে নিয়েছেন, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

আজ দিনাজপুরের বিরলে বীর মুক্তিযোদ্ধাদের জন‍্য আবাসন নির্মাণ এবং তাঁদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় অন‍্যান্যের মধ্যে পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর ও আওয়ামী লীগ নেতা রমাকান্ত রায় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হচ্ছে। দেশে খাদ‍্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের অভাব নেই। প্রধানমন্ত্রীর নেতৃত্ব সকল ক্ষেত্রে দেশের সক্ষমতা বেড়েছে।

প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও সাহসী নেতৃত্বের জন‍্য এসব সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের উন্নয়ন ও সামগ্রিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছেন।

এর আগে প্রতিমন্ত্রী বিরলের ফারাক্কাবাদ ইউনিয়ন স্বাস্থ‍্য ও পরিবার কল‍্যাণ কেন্দ্রের উদ্বোধন করেন।  কেন্দ্রটি নির্মাণে এক কোটি ৪৫ লাখ টাকা ব‍্যয় হয়েছে।

পরে, প্রতিমন্ত্রী বিরলের পাইকপাড়ায় পুরিয়া, বরইল ও ছোট বৈদ‍্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।