মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশ-ভারত মৈত্রী অটুট রাখতে দিনাজপুরে মানববন্ধন

মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশ-ভারত মৈত্রী অটুট রাখতে দিনাজপুরে মানববন্ধন

একাত্তরে মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং সেনাবাহিনীর আত্মত্যাগ এবং অবদানের কথা স্মরণ করে বাংলাদেশ-ভারত মৈত্রী অটুট রাখতে গতকাল দিনাজপুর প্রেসক্লাবের সামনে ও ২০ জুন ঢাকায় মানববন্ধন কর্মসূচি পালিত।

শনিবার (২৭ জুন) দিনাজপুর প্রেসক্লাবের সামনে বেলা ১১টায় বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সকাল ১১টায় বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিসহ সংগঠনের সদস্যরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক সরকার।

এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার মো. সাইদুর রহমান, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রায়, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সদস্য সচিব রতন সিং, সদস্য আল-মামুন বিপ্লব, সাবেক রেজিস্ট্রার রনজিৎ সিংহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকুক। ভারত আমাদেরও পরম বন্ধু। দুর্দিনে পরীক্ষিত বন্ধু। মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে ভারত-বাংলাদেশ মৈত্রী জোরদার ও দীর্ঘজীবী করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।