মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি অবশ্যই এগিয়ে যাবে – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেন, মুক্তিযুদ্ধের বিজয়ী জাতি সব চ্যালেঞ্জ মোকাবেলা করে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবে। আজ সিলেট জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজে ছাত্রীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার নারীর ক্ষমতায়নে যে উদ্যোগ গ্রহণ করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি আরো বলেন, সরকার মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে এবং সর্বক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড: এনামুল হক সর্দারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল আহমেদ, অধ্যক্ষ ফজলুল হক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এর আগে প্রতিমন্ত্রী সিলেট জৈন্তাপুর রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজে ছাত্রছাত্রীদের এক সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সার্বিক ইতিহাস জানতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ দুখী মানুষের মুখে হাসি ফুটানো। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সকলের।

রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিজন চন্দ্র বিশ্বাস উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।