× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

মীর কাসেম আলীর সাথে পরিবারের ৯ সদস্যের সাক্ষাৎ

admin
হালনাগাদ: বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর সাথে কাশিমপুর কারাগারে সাক্ষাৎ করেছেন তার স্ত্রীসহ পরিবারের ৯ সদস্য। দুপুর পৌনে ২টা থেকে আড়াইটা পর্যন্ত তারা সাক্ষাৎ করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিবারের সদস্যরা হলেন মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন, পুত্রবধূ সাহেদা ফাহমিদা আক্তার, মেয়ে তাহেরা তাসমিম ও সুমাইয়া রাবেয়া, তাহসিনা আক্তার, ভাতিজা হাসান জামান খান ও তিন শিশু। তাদের নাম জানা যায়নি।

সাক্ষাৎ শেষে কারাগার থেকে বের হয়ে মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন সাংবাদিকদের সাথে কথা বলেন। এসময় তাদের নিখোঁজ ছেলে ফিরে আসার পর রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষার আবেদন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

এদিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এলাকায় পুলিশি টহল কিছুটা বৃদ্ধি করা হয়েছে। গাজীপুর জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ তার বিশাল গাড়ির বহরসহ কাশিমপুর কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। তবে তিনি তার পরিদর্শনকে রুটিন পরিদর্শন বলে দাবি করেছেন। মৃত্যুদণ্ড কার্যকরে বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থার কথা অস্বীকার করেন তিনি।

এর আগে বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ কর্তৃপক্ষ মীর কাসেম আলীকে রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শোনায়।

জেল সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সকাল সাড়ে ৭টার দিকে মীর কাসেম আলীকে রায় পড়ে শোনানো হয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি-না জানতে চাইলে কাসেম আলী সময় চেয়েছেন। সময় চাওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এর আগে মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ সংক্রান্ত রায়ের কাগজ ঢাকা কেন্দ্রীয় কারাগার হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ পৌঁছে।

মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। রেডিওর মাধ্যমে মঙ্গলবার সকালে কাসেম আলী রিভিউ আবেদন খারিজের রায় শুনেছেন।


এ ক্যটাগরির আরো খবর..