মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন, গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ ঝালকাঠি জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ ঝালকাঠি জেলা শাখা সভাপতি মাও. শরীফ মো. আঃ কাইউম, সাধারণ সম্পাদক মাও. মো. গোলাম হায়দার, মাও. মো. ইদ্রিস মিয়া, মাও. মো. আদ্বুল্লাহ। বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধের আহ্বান জানান। পরে মুসলিম রোহিঙ্গাদের রক্ষার জন্য বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।


