× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

মিয়ানমারে মুসলিমদের গণহত্যার প্রতিবাদে গোলাপগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা

admin
হালনাগাদ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬

গোলাপগঞ্জে প্রতিনিধিঃ মিয়ানমারে মুসলিম রুহিঙ্গাদের গণহত্যা, অগ্নিসংযোগ,লুটপাট ও ধর্ষণের প্রতিবাদে শনিবার গোলাপগঞ্জে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। উপজেলার বৃহত্তর চন্দরপুরে চন্দরপুর যুবসমাজের উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।”বিশ্ব বিবেক নিরবতা, কোথায় থাকলো মানববতা ” শিরোনামে এ কর্মসূচী পালন করে তারা।

স্থানীয় চন্দরপুর সিএনজি ষ্টান্ডে বাদ আসর অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন
মাওলান নুর উদ্দিন, মাওলানা রশিদ আহমদ ও মাওলানা আব্দুস সালামের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মিজানুর রহমান, মাওলানা ইমাদ উদ্দিন, মাওলানা হেলাল আহমদ, খলিলুর রহমান, মাওলানা
ফয়ছল আহমদ, মাও.ফারুক আহমদ, মাওলানা জামিল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন, হাজী সুহেল, মাওলানা আফজল আহমদ, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা কে এম সুহেল আহমদ, মাওলানা আব্দুল মুছাব্বির, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল বাছিত প্রমুখ।

জাহিদ উদ্দিন :মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন ও গণহত্যাকে স্মারণকালের অমানবিক হত্যা ও নির্যাতন আখ্যা দিয়ে বক্তারা তাদের বক্তব্যে বলেন- রোহিঙ্গা মুসলিমদের পার্শ্বে দাঁড়ানো বিশ্বের প্রতিটি মুসলমানের এখন ঈমানি দায়িত্ব। সেই সাথে বাংলাদেশ সরকারের উচিত সীমান্ত খুলে দিয়ে অসহায় মিয়ানমারের মুসলিমদের আশ্রয় দেওয়া। মুসলমানদের রক্ষায় জাতীসংঘ ওআইসি কে বাধ্য করা সহ অভিলম্বে মিয়ানমারে জাতীসংঘের শান্তি রক্ষি বাহিনী মোতায়েন করে রোহিঙ্গা মুসলমানদের রক্ষার জোর দাবী জানান। সভায় আরও বলা হয় এখন পশ্চিমা সহ বিশ্বের মানবতাবাদিরা আজ নিরবতা পালন করছেন কেন? আজকি মানবতা লঙ্গন হচ্ছে না। তারা এই নিরবতা পালনের জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..