মিরপুরে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

আজ শুক্রবার রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টার দিকে চলন্তিকা মোড় সংলগ্ন ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করার জন্য ফায়ার সার্ভিস ‍ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মিরপুর-৭ নম্বরের চলন্তিকা মোড় সংলগ্ন বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও এর ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। স্থানীয়রা বলছেন, বস্তির পাশেই একটি বহুতল আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে আগুন ছড়িয়ে পড়তে পারে। ফায়ার সার্ভিসের পানি শেষ হয়ে যাওয়ায় আগুন নেভাতে বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে। তবে এখনই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হলে আরো বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন রাত ১০টার পরে বলেন, ২১টি ইউনিটের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। আর ছড়ানোর আশঙ্কা নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।