মিঠাপুকুরে শিশু নির্যাতনসহ এক হিন্দু পরিবারের ব্যবসা প্রতিষ্ঠান লুট

রংপুর প্রতিনিধিঃ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন লতিবপুর মির্জাপুর গ্রামের শ্রী অলক মহন্তের ৪ বছরে শিশু সন্তান অংকন মহন্ত (সৌরভ) কে স্থানীয় কালাম ও তার পরিবার আমানষিক নিযার্তন করে রক্তাক্ত করেছে মর্মে অভিযোগ পাওয়া গিয়েছে।

অভিযোগকারী অলক মহন্ত ও স্থানীয় জনসাধারনের মাধ্যমে জানা যায় যে, স্থানীয় হিন্দু বিদ্বেশী কালাম মিয়া ও তার পরিবার কর্তৃক হিন্দু পরিবারটি দীর্ঘদিন হইতে নির্যাতিত হয়ে আসছে। জানা যায় যে, অলক মহন্তের শিশু পূত্র ও তার স্ত্রী প্রিতি রাণী মহন্তকে কালাম মিয়া ও তার পরিবার অমানষিক মার ডাং করে রক্তাক্ত করেছেন।
এবং পরবর্তী সময় কালাম মিয়া ও তার ছেলে পলাশ মিয়া বাজারে গিয়ে অলক ও তার বড়ভাইয়ের মোবাইল ফোন লোডের দোকান ভাংচুর ও লুট করে। বিষয়টি বাজারের জনসাধারনের মাধ্যমে জানা যায়।

অসুস্থ অংকন মহন্ত(সৌরভ), তার মাসহ আরও ২ সদস্য মিঠাকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
অলক মহন্তের বড় ভাই দীপক মহন্তের মাধ্যমে জানা যায় যে, কালাম মিয়া বলেছেন যে, ‘আমি এই এলাকায় হিন্দু রাখবো না, পারলে বাড়িঘর ছেড়ে নিজ ইচ্ছায় ভারতে চলে যাও, নইলে তোমাদেরকে কাবাব করে খাব’। বিষয়টি নিয়ে নতুনহাট বাজারে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে অলক মহন্ত বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীরের সাথে কথা বলে জানা যায় যে, অভিযোগ পাওয়া গিয়েছে, আসামীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।