মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানহানি এবং রাষ্ট্রের অস্থিতিশীল অবস্থা সৃষ্টির উস্কানি দিয়ে বক্তব্যদানের অভিযোগ এনে নাটোরে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার মামলা দায়ের করা হয়েছে।

বৃহষ্পতিবার (৭ ডিসেম্বর) নাটোর সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ।

মামলার আর্জিতে বলা হয়, গত ০১/১২/১৭ তারিখে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামে একটি ফোরামের অনুষ্ঠানে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র নয়, ভূখন্ড মাত্র এবং বাংলাদেশ ভারতের কলোনী উল্লেখ করে বক্তব্য দেন মাহামুদুর রহমান। তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান গণতন্ত্র ও গণমাধ্যমকে হত্যা করেছে। বর্তমান সরকার অবৈধ ও দিল্লীর তাবেদার’।

মামলার বাদী মালেক শেখ সাংবাদিকদের জানান, বাংলাদেশের অস্তিত্ব ও রাষ্ট্র সম্পর্কে অস্বীকৃতি জানিয়ে মাহমুদুর রহমান রাষ্টদ্রোহী অচরণ করেছেন। তার এ ধরনের বক্তব্য স্বাধীনতা বিরোধী চেতনার মানুষদের উস্কে দিয়েছে। স্বাধীন বাংলাদেশে এ ধরনের বক্তব্য কখনই মেনে নেয়া যায়না। তার বক্তব্যের প্রমাণস্বরুপ একটি ইউটিউব ভিডিও আদালতে দাখিল করা হয়েছে।

নাটোর জর্জকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার ব্যাপারে কোন আদেশ দেয়নি আদালত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।