ফিরেছে মালেশিয়ায় নিহত সোহেল রানার লাশ, বাড়ীতে শোকের মাতম

ফিরেছে মালেশিয়ায় নিহত সোহেল রানার লাশ, বাড়ীতে শোকের মাতম

আঃজলিল, শার্শা যশোর সংবাদদাতাঃ মালেশিয়ায় পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি ধসে চাঁপা পড়ে নিহত সোহেল রানা ওরফে বকুল(২৫)যশোরের শার্শার বাড়িতে চলছে শোকের মাতম। সন্তানকে হারিয়ে দিশেহারা তার পরিবারের সদস্যরা। নিহত বকুল শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

মালেশিয়া পাহাং শহর থেকে বুধবার দিনগত রাত ১১টার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে রাতেই রওনা দেয় বকুলের মরদেহ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নিহত বকুলের মরদেহ গ্রামের বাড়ি যশোরের শার্শা উপজেলার রঘুনাথপুর পৌছালে এক হ্রদয় বিদারকের সৃষ্টি হয়। মমতাময়ী মা আল্লাদী বেগম বড় ছেলে বকুল কে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন।

এবং বকুল বকুল বলে বলে কাঁদতে কাঁদতে বারবার মুর্ছা যাচ্ছেন।পরিবারের সদস্যদের কান্নার আওয়াজ পুরা বাড়ির পরিবেশ ভারি হয়ে উঠেছে।বকুলের মরদেহ বাড়িতে আসলে পাড়া প্রতিবেশী ও আত্নীয় স্বজন বাড়িতে ছুটে আসেন একনজর দেখার জন্য।কেউ তার মা-বাবাকে সান্তনা দিতে পারছেন না। নিহত বকুলের অকাল মৃত্যুতে নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য,গত ৪ঠা মার্চ বৃহস্পতিবার মালেশিয়ার পানাং শহরের কানতান এলাকায় পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে তার মৃত্যু হয়।  তার সহকর্মী বন্ধু বিকেল ৫টায় হঠাৎ মালেশিয়া থেকে ফোন করে তাদের ছেলে বকুল পাইপ লাইনের কাজ করতে গিয়ে মাটি ধসে চাঁপা পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার পরিবারকে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।