মামলার রায় তারেক রহমানকে ধ্বংসের চক্রান্ত করছে সরকার: রিজভী

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় ফরমায়েশী রায়ের মাধ্যমে তারেক রহমান ও বিএনপিকে ধ্বংসের চক্রান্ত করছে সরকার। এমন অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, তৎকালীন জোট সরকারের মদদ না থাকলে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে হামলা হতে পারতো না। শেখ হাসিনার এমন দাবিকে দায়িত্বহীন বোকার কথা বলে অভিহিত করেন রিজভী।

তিনি বলেন- এই হামলায় বিএনপিকে জড়ালে রমনার বটমূলে বোমা হামলা, উদীচীর অনুষ্ঠানে হামলা, বিডিআর বিদ্রোহসহ আওয়ামী লীগের আমলে সব হামলায় তারা জড়িত বলে মেনে নিতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।