× Banner
সর্বশেষ
পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী হামের টিকা কেন দেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে – প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

মানুষ খুন করে তারা ধর্ম রক্ষা করে

admin
হালনাগাদ: রবিবার, ১০ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ মানুষ খুন করে তারা ধর্ম রক্ষা করে। আর খুন (করছে) একই ধর্মের লোক। এর মধ্য দিয়ে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটাকে নষ্ট করার একটা চেষ্টা। দেশের জঙ্গিবাদ নির্মূলে সরকারের নেওয়া পদক্ষেপের যারা সমালোচনা করছে তাদের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ আছে কি না সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শেখ হাসিনা এ আশঙ্কা প্রকাশ করেন।

দেশবাসীর মধ্যে জঙ্গিবাদ বিষয়ে সচেতনতা তৈরি হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ বিষয়ে সরকারের যা করণীয় তা সরকার করবেই।

প্রধানমন্ত্রী কার্যালয়ের সাথে মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ  এসব বিভাগের প্রধানরা তাঁদের চুক্তিপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় শেখ হাসিনা সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ধর্মের নামে মানুষ হত্যা করে একটি গোষ্ঠী দেশ ও ইসলামের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে।

সরকারপ্রধান বলেন, ‘তারা ধর্ম রক্ষা করতে যাচ্ছে মানুষ খুন করে। আর খুন (করছে) একই ধর্মের লোক। এর মধ্য দিয়ে বাংলাদেশের যে ভাবমূর্তি সেটাকে নষ্ট করার একটা চেষ্টা। আজকের পত্রিকায় এ ধরনের কিছু উল্টা-পাল্টা (লেখা) পড়ে দেখলাম। তারা কী উদ্দেশ্যে এটা লিখছে? বা তাদের সাথে এদের কোনো, জঙ্গিদের যোগাযোগ আছে কি না। এটাও খুঁজতে হবে যে, এদের সাথে জঙ্গিদের যোগাযোগ আছে কি না।’

শেখ হাসিনা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার আমরা শুরু করেছি। এগুলো করে কেউ যদি মনে করে এটাও বন্ধ হবে। সেটা কিন্তু বন্ধ হবে না। আমরা বিচারের দিক থেকে অনেক বেশি উদার মনোভাব দেখিয়েছি। যদি এ নিয়ে আরো বেশি বাড়াবাড়ি হয়, তাহলে আমাদের শর্টকাট রাস্তা খুঁজতে হবে। যুদ্ধাপরাধীরা সব চেনা।’

শেখ হাসিনা আরো বলেন, ‘আমাদের যেটা দরকার যে প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোথায় কোন ছাত্ররা কতদিন অ্যাবসেন্ট (অনুপস্থিত) তার একটা রিপোর্ট বের করা, তালিকা বের করা এবং নাম, ছবি সেগুলো নিয়ে আসা এবং সেটা প্রকাশ করা। শিক্ষকরা যারা তাদের ভেতরেও কারা আছে যারা এদের বিপথে নিয়ে যাচ্ছে-সেগুলো খুঁজে বের করা উচিত। অভিভাবকদের প্রতি আমার এটাই অনুরোধ থাকবে, অভিভাবকরা যেন খুঁজে বের করেন যে তাদের ছেলেমেয়েরা কোথায় গেল।’

ঢাকার গুলশান এবং কিশোরগঞ্জের শোলাকিয়ার হামলা ঠেকাতে সরকারের যেসব বাহিনী কাজ করেছে তাদের ধন্যবাদ দেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..