মানসম্মত খাদ্য ও পণ্য সরবরাহে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার -প্রধানমন্ত্রী

মানসম্মত খাদ্য ও পণ্য সরবরাহে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার -প্রধানমন্ত্রী

জনগণের জন্য মানসম্মত খাদ্য ও পণ্য সরবরাহে বদ্ধপরিকর আওয়ামী লীগ সরকার। মুক্ত বাজার অর্থনীতির যুগে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করে পরিবেশবান্ধব ও রপ্তানিমুখী শিল্পায়নের মাধ্যমে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি টেকসই শিল্পসমৃদ্ধ দেশে রূপান্তর করতে কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি।  বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বিশ্ব মান দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণীতে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন,  এবারের বিশ্ব মান দিবসে গত বছরের প্রতিপাদ্য ‘Shared vision for a better world-Standards for the SDGs’ বা ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব-বিনির্মাণে মান’ বহাল রাখা হয়েছে। জাতিসংঘ ঘোষিত এসডিজি’র প্রেক্ষাপটে প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী বলে আমি মনে করি।

সরকার প্রধান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অর্থনৈতিক মুক্তি ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণ। আওয়ামী লীগ সরকার জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতির পিতার নেতৃত্ব ও ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৭৪ সালে তৎকালীন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন (BDSI), ISO ’র এবং ১৯৭৫ সালে Codex Alimentarius Commission(CAC) -এর সদস্যপদ লাভ করে। পরবর্তীকালে বিএসটিআই আরো ৪টি আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা-International Bureau of Weights and Measures (BIPM), International Organization of Legal Metrology (OIML) ও Asia Pacific Metrology Programme (APMP) এবং মান সংক্রান্ত সার্কভুক্ত আঞ্চলিক সংস্থা South Asian Regional Standards Organization (SARSO)- এর সদস্যপদ অর্জন করে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে সকলের জন্য নিরাপদ ও বাসযোগ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পণ্য ও সেবার জন্য আন্তর্জাতিক মান অনুসরণ করা অপরিহার্য। ডিজিটাল প্রযুক্তি এখানে প্রণিধানযোগ্য। চতুর্থ শিল্প বিপ্লব সংবলিত আন্তর্জাতিক শিল্পায়ন ত্বরান্বিতকরণ এখন সময়ের দাবি। এসডিজি বাস্তবায়ন বিএসটিআই জাতীয় মান সংস্থা হিসেবে সকল পর্যায়ে আরো কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি আশা করি। আসুন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ তথা জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।