মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তাকে সচেতন হতে হবে

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ন্যায্য মূল্যে মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে ভোক্তাকে এগিয়ে আসতে হবে। ভোক্তার ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। অন্যায়ভাবে কোনো ভোক্তাকে ঠকানো যাবে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ জন্য বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভোক্তাকে সচেতন করে তোলা হচ্ছে। ভোক্তার অধিকার রক্ষায় দেশব্যাপী অভিযান চালানো হচ্ছে। জেলা, উপজেলা এমন কি ইউনিয়ন পর্যায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য কমিটি গঠন করা হয়েছে। ভোক্তা সচেতন হলে ঠকার সম্ভাবনা থাকে না।

বাণিজ্যমন্ত্রী আজ ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আয়োজিত বিশ^ ভোক্তা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাণিজ্য সচিব মোঃ মফিজুল ইসলাম, কনজ্যুমার্স এসোসিয়েশন অভ্ বাংলাদেশ (ক্যাব) সভাপতি ও সাবেক সচিব গোলাম রহমান এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহপরিচালক মোঃ শফিকুল ইসলাম লস্কর।

উল্লেখ্য, বিশ^ ভোক্তা অধিকার দিবস-২০১৯ উপলক্ষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। বিশ^ ভোক্তা অধিকার দিবস ২০১৯ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিশ^বিদ্যালয়, কলেজ ও স্কুল পর্যায়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।