মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর।। মাদারীপুর র্যাব ৮ মানবপাচারকারীর এক সক্রিয় সদস্য মো. সুমন ছৈয়ালকে শরিয়তপুর নড়িয়া সুমন স্টোর থেকে হাতে নাতে গ্রেফতার করে এবং প্রেস ব্রিফিং করে সকল মিডিয়াকে জানানোর পর মিডিয়ায় সেই সংবাদ ফলোআপ করে প্রকাশ করে। তারপর ১দিনের মাথায় লিবিয়ায় জিম্মি ৪ বাংলাদেশীকে মুক্ত করে দেয়, এতে ৪টি পরিবারের মুখে হাসি ফুটেছে। আসায় বুক বেধেছে হাজারও পরিবার। মাদারীপুর র্যাবের উপর আস্থা বেড়েছে পরিবারগুলোর।
মাদারীপুর র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামান মাদারীপুর আসার পর থেকেই মানবপাচারকারীদের ধরার জন্য খুবই তৎপর, গত এক মাসে সে কয়েকজন মানবপাচারকারীর সক্রিয় সদস্যদের গ্রেফতার করার পর গত ১৩/০৯/১৭ তারিখ আরও একজন মানবপাচারকারী সদস্য লোনসিং গ্রামের মো. আব্দুল হামিদ ছৈয়ালের ছেলে মো. সুমন ছৈয়ালকে ২৯টি মোবাইল ফোন, ট্যাপ, বিভিন্ন অপেরটেরের ৫৯টি সিম কার্ড ও নগদ ১৮ লাখ টাকা সহ শরিয়তরপুর নড়িয়া থেকে গ্রেফতার করে। আরও জানা যায় দীর্ঘদিন যাবৎ একটি আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র লিবিয়া, ইটালী, স্পেন ও গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশে মোটা অঙ্কের বেতনের চাকরির লোভ দেখিয়ে মানবপাচার করে আসছে।
উক্ত চক্রের সদস্যরা বাংলাদেশ, লিবিয়া ও ইটালীতে সমভাবে সক্রিয় এবং এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্মমধ্যবিত্ত পরিববারের উঠতি বয়সের বেকার যুবকগণ। এই চক্রটি প্রাথমিকভাবে লিবিয়া পাচার করে অথবা পূর্ব হতেই লিবিয়া অবস্থানরত ব্যক্তিরদের কৌশলে লিবিয়া জিম্মি করে তাদের বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং উক্ত জিম্মিদের নিকটাত্মীয়দের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে এবং আদায় করে। ক্ষেত্র বিশেষ জিম্মি প্রতি ৫ থেকে ১০ লাখ টাকা আদায় করে।
আর এই সংবাদ মাদারীপুর র্যাব ৮ প্রেস ব্রিফিং করে সকল মিডিয়াকে জানায় এবং সকল মিডিয়া সংবাদগুলো ফলোআপ করে প্রকাশ করায় আন্তর্জাতিক মহলের চাপে গত ১৫/০৯/১৭ তারিখ বাংলাদেশ সময় রাত ১টায় জুয়েল শেখ, জুয়েল বেপারী, ইমন বেপারী, দাদন মাতুব্বরকে মুক্ত করে দিয়েছে মানবপাচারকারী চক্র। এই ৪ জনের গ্রামের বাড়ী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বেপারী কান্দি গ্রামে।
মাদারীপুর র্যাব ৮ এর কোম্পানি কমন্ডার মেজর মো. রাকিবুজ্জামান বলেন, আমরা অভিযান চালিয়ে যাবো দেশের মধ্যে মানবপাচারকারী চক্রদের ধরতে। আসা করি আমরা সফল হতে পারবো।


