× Banner
সর্বশেষ
কাউন্টারে নয়, মাঝপথের যাত্রীদের বাড়তি ভাড়া নেয়া হচ্ছে – সেতুমন্ত্রী পরিচ্ছন্ন উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর মান্দায় বেপরোয়া ট্রাকের নিচে পিষ্ট হয়ে অজ্ঞাত পথচারীর নির্মম মৃত্যু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা আজ ২৭ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মে (বুধবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বেনাপোলে ২৫ লক্ষ ৭৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক  Law enforcement agencies are active in restoring peace -Home Minister পাকিস্তান-তুরস্ক ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে সাইপ্রাসের সঙ্গে ভারতের কৌশলগত সম্পর্ক জোরদার ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে কর্মকর্তাদের নিবিড় তদারকির নির্দেশ

মাদারীপুরে সদ্যবিবাহিত আপন ভাবীকে ধর্ষণ দেবরের

Dutta
হালনাগাদ: রবিবার, ২০ জুন, ২০২১
গর্ভবতী গৃহবধূকে আটকে রেখে ধর্ষণ

মাদারীপুরের শিবচরে সদ্যবিবাহিত বড়ভাইয়ের বউ আপন ভাবীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে তার ছোটভাই নিরব শেখকে (১৯) অভিযুক্ত করে শিবচর থানায় মামলা দায়ের করেন।

অভিযুক্ত নিরব শেখ উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচরের বাসিন্দা।

মামলার বিবরণে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অভিযুক্তের বড়ভাইয়ের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের পর থেকেই ভাবিকে উত্ত্যক্ত করে আসছিল দেবর নিরব। বৃহস্পতিবার বিকালে ওই গৃহবধূর স্বামী তাকে বাড়িতে রেখে স্থানীয় বাজারে যান।

এ সময় নিরব তাকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে রাতে ওই গৃহবধূর স্বামী বাড়িতে আসলে গৃহবধূ তাকে বিস্তারিত বলেন। শুক্রবার সকালে ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন।

শিবচর থানার এসআই আ. রশিদ বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে যাই। ঘটনার পরই অভিযুক্ত নিরব পালিয়ে গেছে, ধর্ষণের আলামত জব্দ করেছি।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। এছাড়াও আসামি গ্রেফতারে অভিযান চলছে।


এ ক্যটাগরির আরো খবর..