মাদারীপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

মাদারীপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকায় ড. মোজাম্মেল হক খান কলেজে শনিবার রাতে শেষ হয়েছে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী আন্ত:কলেজ মডেল বিতর্ক প্রতিযোগিতা। দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতায় জেলার ৪৮টি কলেজ ও মাদ্রার শিক্ষার্থীরা অংশ নেয়। ফাইনাল রাউন্ডে ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ।

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাননীয় কমিশনার ডক্টর মো. মোজাম্মেল হক খান। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ কে এম সোহেল, ঢাকা বিভাগের পরিচালক মো. আক্তার হোসেন, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব।

এছাড়াও উপস্থিত ছিলেন ড. মো. মোজাম্মেল হক খান কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল হালিম, মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জামান মিয়া, সরকারি সুফিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রীনা রানি বৈদ্য, মাদারীপুর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আতিকুর রহমান, দুপ্রক জেলা কমিটির সভাপতি মোস্তফা হাওলাদার, সাধারণ সম্পাদক শাহজাহান খানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষকবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।