মাদারীপুরে তথ্য অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি: দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর জেলা শাখা ও দুর্নীতি দমন কমিশন ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের আয়োজনে জাস্টিস রিফর্ম এন্ড করাপশন প্রিভেনশন ও মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের সহযোগিতায় শনিবার দিনব্যাপী তথ্য অধিকার বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করে দুর্নীতি প্রতিরোধ কমিটি মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. মোস্তফা হাওলাদার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপংকর বর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. ইব্রাহিম মিয়া, আবু দাউদ শামীম, আরিফুর রহমান, নাজমুন নাহার তাহমিনা প্রমুখ।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন সিপিসি, ইউপি সচিব, শিক্ষক, স্বাস্থ্য কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, সাংবাদিক ও ইউপি তথ্য সেবা কেন্দ্র।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।