মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: জেলার রাজৈর উপজেলায় আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে একটি বাসা বাড়ীতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে ইলেকট্রিক মিস্ত্রি আবদুর রাজ্জাক খা (৩৫) মারা যায়।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে রাজৈর থানা রোডে রাজৈর থানার এসআই আবুল কালামের ভাড়া বাসায় রাজৈর উপজেলার নরারকান্দির ইদ্রিস খা ছেলে আবদুর রাজ্জাক আইপিএস এর লাইনের কাজ করতে গেলে বিদ্যুৎপৃষ্ঠ হয়। এরপর রাজৈর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালে ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। আমাকে হাসপাতাল কৃর্তপক্ষ ঘটনাটি জানিয়েছে। আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবং তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।