ভোলায় ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার

কামরুজ্জামান শাহীন, ভোলা: ভোলার সদর উপজেলায় ৬২ পিচ ইয়াবাসহ মো.সিরাজ সিকদার (৫০) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত ১ টার দিকে ভোলা সদর মডেল থানাধীন পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা ২নং ওয়ার্ডের জনৈক কাশেম ফরাজীর বাড়ির দড়জার মসজিদের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. সিরাজ সিকদার ভোলা সদর থানার পূর্ব ইলিশা ইউনিয়নের বাঘার হাওলা সিকদার বাড়ি ৫ নং ওয়ার্ড এলাকার মোশারফ হোসেনের ছেলে।

ভোলা সদর মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো.এনায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বরিবার রাত ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র উপ-পরির্দশক (এসআই) (নিঃ) রতন কুমার শীল ও এ এস আই (নিঃ) সুজন মাঝিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা ২নং ওয়ার্ডের জনৈক কাশেম ফরাজীর বাড়ির দড়জার মসজিদের সামনে পাকা সড়কের উপর থেকে ৬২ পিচ ইয়াবাসহ মো.সিরাজ সিকদারকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।