দুলাল পাল – স্টাপ-রিপোর্টার: ঢাকা জেলাধীন ধামরাই উপজেলার নান্নার নূরুল হক দারুল ইসলাম ফাযিল ডিগ্রী মাদ্রাসার উদ্যোগে জঙ্গীবাদ ও সন্ত্রাস দমনে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৩/০৯/১৬ ইং তারিখ রোজ শনিবার সকাল ১১ ঘটিকায়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার গভর্ণিং বডি সভাপতি জনাব হিমায়েত কবির মতিন।
উক্ত সভায় বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব মো:নূরুল মোল্লা, সহ সভাপতি অত্র মাদ্রাসার গভর্ণিং বডি। জনাব মোহাম্মদ জালালুদ্দিন, অধ্যক্ষ, অত্র মাদ্রাসার। জনাব মো: গিয়াজ উদ্দিন, বিদ্যোৎ সাহী সদস্য অত্র মাদ্রাসার গভর্ণিং বডি। জনাব আলহাজ্ব মো:আক্কাস আলী, দাতা সদস্য। জনাব আলহাজ্ব মো: সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি অত্র মাদ্রাসার গভর্ণিং বডি। উক্ত সভায় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য বৃন্ধ, গন্যমান্য ব্যাক্তিগন, গণমাধ্যম ব্যাক্তিত্ব ও ছাত্রছাত্রিবৃন্ধ, উপস্থিত ছিলেন দি- নিউজের সাংবাদিক দুলাল পাল।