মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যধি -ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা বলেছেন, সুন্দর সম্মৃদ্ধ দেশ গড়ার লক্ষে সরকার মাদকের ব্যাপারে নতুন আইন ঘোষনা করেছেন। মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যধি। যে কোন কিছুর বিনিময়ে সমাজ থেকে মাদককে নির্মূল করতে হবে। সেক্ষেত্রে পুলিশকে সকলের সহযোগিতা করতে হবে। দেশ ও জাতীর কল্যানে সবাইকে সচেতন হতে হবে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুরের সালথা থানা চত্তরে আয়োজিত পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাল পাশা একথা বলেন। তিনি আরো বলেন, প্রত্যাকটা মানুষের মানষিকতা পরিবর্তন করে মারামারী ও সংঘর্ষ থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। তাহলেই ভাল একটা সমাজ গড়ে উঠবে।

উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুক-উজ্জামান ফকির মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, আওয়ামী লীগ নেতা ওয়াদুদ মাতুব্বার, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।