মাদকাসক্তির অভিযোগে পিটিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে মাদকাসক্তির অভিযোগে সালাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে নিহতের স্ত্রীর দাবি, সম্পত্তির লোভেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের হাড়িনাল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানায়, সালামকে নেশা করার অপরাধে চেয়ারে বেঁধে রেখে লাঠি দিয়ে পেটায় ৩ ভাই। এতে একপর্যায়ে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।