মাগুরায় ২১ আগস্ট স্মরণে স্বেচ্ছাসেবক লীগের মানববন্ধন

মাগুরা প্রতিনিধি॥ মাগুরায় একুশে আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার প্রতিবাদ ও শহীদদের শ্রদ্ধা জানাতে মানববন্ধন করেছে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

গতকাল সোমবার সকালে শহরের জজ আদালতের সামনে এ মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. রাশেদ মাহমুদ শাহীন, তারিকুল ইসলাম তারা মিয়া, সোহরাব হোসেন সবুজসহ অন্যরা।

মানববন্ধন থেকে দেশের উন্নয়নের স্বার্থে আর একবার শেখ হাসিনাকে ভোট দিয়ে গ্রেনেড হামলাকারি জঙ্গী সন্ত্রাসীদের সমুলে উৎপাটন করার আহবান জানানো হয়।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।