× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মাগুরায় সরকারের সাফল্য ,অর্জন ও উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা সভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধি : বর্তমান সরকারের সাফল্য , অর্জন ও উন্নয়ন এবং মাগুরা জেলার সরকারি দপ্তর সমূহের উন্নয়ন কর্মকান্ড নিয়ে গতকাল মঙ্গলবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে ।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান । বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম , জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু প্রমুখ ।

সভায় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে জেলা তথ্য অফিসার মো: রেজাউল করিম বর্তমান সরকারের স্বাস্থ্য, শিক্ষা , অর্থ ও বাণিজ্য , নারী ও শিশু , সামাজিক নিরাপত্তা , বিদ্যুৎ , কৃষি উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আলোচনা করেন ।

তাছাড়া সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তর সমূহের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে ব্যাপক আলোচনা করা হয় । মাগুরা জেলার সরকারি দপ্তর সমূহের উন্নয়ন কর্মকান্ড নিয়ে তুলে ধরে আলোচনা করায় সভায় অনেক সুধীজন জেলা তথ্য অফিসকে অভিনন্দন জানান ।

আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান , এনজিও প্রতিনিধি ,শিক্ষক ,সুশীল সমাজের প্রতিনিধি , সাংবাদিক সহ শতাধিক মানুষ অংশ নেয় ।


এ ক্যটাগরির আরো খবর..