× Banner
সর্বশেষ
রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে – আইনমন্ত্রী মাহ্দী আমিনের সাথে জ্যঁ পেম-এর সাক্ষাৎ বাংলাদেশে মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে – সমাজকল্যাণ মন্ত্রী যৌতুকের দাবিতে নির্যাতনে গৃহবধূর মৃত্যু; শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া – তথ্যমন্ত্রী বিনা চিকিৎসায় কোনো নাগরিক মারা যাবে না – স্বাস্থ্যমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট নির্মাণ কাজের গুণগত মানে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না – নৌ প্রতিমন্ত্রী ৩ দফা দাবিতে মোবারকগঞ্জ সুগার মিলসে ৫ দিনের আন্দোলন, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন

মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য স্মারকলিপি প্রদান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধি: মাগুরায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইউনিয়ন পরিষদের রাজস্ব বাজেট হতে উন্নয়নমুলক খাতে  প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য নিদিষ্ট বরাদ্দের রবিবার  জেলা প্রশাসক স্মারকলিপি  প্রদান করেছে তরঙ্গ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থাসহ জেলার ৫ প্রতিবন্ধী সংস্থাসমূহ ।

স্মারকলিপিতে প্রতিবন্ধীদের বাজেটে দাবি সমূহ হল- প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতাবৃদ্ধি মূলক প্রশিক্ষণ ও কর্মসংসংস্থানের জন্য অর্থ বরাদ্দ, সহায়ক উপকরণ ও ঢালু সিড়িঁ তৈরির জন্য অর্থ বরাদ্দ, স্যানিটেশন, বিশুদ্ধ পানি, গৃহস্থালী উপকরণের জন্য অর্থ বরাদ্দ। এ সময় তরঙ্গ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার ফিল্ড কো-অর্ডিনের আব্দুল আলিমসহ  বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার  প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তাছাড়া গত ১৭ মে এডিডি ইন্টারন্যাশনাল ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় তরঙ্গ প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার আওতাভূক্ত জেলার ৫ টি প্রতিবন্ধী সংস্থা (হাজীপুর মৈত্রী প্রতিবন্ধী সংস্থা, বগিয়া সূর্যমুখী ইউনিয়ন ফেডারেশন, মহম্মদপুর সন্বয়ন প্রতিবন্ধী সংস্থা, বিনোদপুর ইউনিয়ন অধিকার ফেডারেশন, যশপুর কল্যাণ সংস্থা) প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ইউনিয়ন পরিষদের রাজস্ব বাজেট হতে উন্নয়নমুলক খাতে  প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য নিদিষ্ট বরাদ্দের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।


এ ক্যটাগরির আরো খবর..