× Banner
সর্বশেষ
আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

admin
হালনাগাদ: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ সোমবার এইচএসসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। সকাল ৯টার দিকে মাগুরা সদর উপজেলার নলদাহ গ্রামে ইট বোঝাই ট্রাকের সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তমাল বিশ্বাস (১৮) নামে এক এইচ এস সি পরীক্ষার্থী নিহত হয়।

অন্যদিকে দুপুর ১টার দিকে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মিকান্দর এলাকায় বাস চাপায় আপন বিশ্বাস(০৮) নামে এক শিশু নিহত হয়। নিহত তমাল সদর উপজেলার আড়াইশত গ্রামের মৃত তন্ময় বিশ্বাসের ছেলে ও স্থানীয় হাজীপুর সম্মিলনী কলেজের এইচ এস সি পরীক্ষার্থী। অপর নিহত আপন রাজবাড়ি জেলার তারাপুর গ্রামের প্রশান্ত বিশ্বাসের ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আজ সকাল ৯ টার দিকে তমাল হাজীপুর সম্মিলনী কলেজ থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে স্থানীয় নলদাহ মোড়ে বিপরীত দিক থেকে আসা ইটবাহি একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে সামনে থেকে ঢাক্কা দিলে সে মটর সাইকেল থেকে ছিটকে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

অন্যদিকে দুপুরে মাগুরা-ফরিদপুর সড়কের লক্ষ্মিকান্দর এলাকায় রাস্তাপারাপারের সময় দ্রুতগামি একটি বাসের চাপায় আপন বিশ্বাস (০৮) নামে এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। আপন তার নানা বাড়ি মাগুরা সদরের লক্ষীকান্দরে বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হয়। নলদাহের এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতরদের মরদেহ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..