মাগুরায় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মাগুরা প্রতিনিধিঃ  মাগুরায় পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করা, পাটের ব্যবহার বৃদ্ধিসহ নানা বিষয়ে প্রচারণার মাধ্যমে মঙ্গলবার জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শহরে র‌্যালি বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের শাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসন কৃষি বিভাগসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, পাটচাষী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। জেলা মুখ্য পাট পরিদর্শক আকতার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পারিচালক খোন্দকার আজিম আহমেদ। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজাদ জাহান, সিভিল সার্জন মুন্সী মো. ছাদুল্লাহসহ অন্যান্যরা।

এ সময় পাট পণ্যের বহুমাত্রীক ব্যবহারসহ পাটের ন্যায্য মূল্য নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয় । সর্বশেষে জেলা পর্যায়ে সেরা ৬ জন চাষিকে পুরস্কৃত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।