মাগুরায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উপলক্ষে ওরিয়েন্টেশন

মাগুরা প্রতিনিধি ॥ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মাগুরা পৌরসভা সম্মেলন কক্ষে প্রাথমিক ও মাধ্যমিক প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা পৌরসভার আয়োজনে প্যানেল মেয়র মকবুল হাসান মাকুলের সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম, মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা পৌরসভার সচিব রেজাউল ইসলাম ও সেনেটারী ইন্সপেক্টর কামরুজ্জামান প্রমুখ।

সভায় জানানো হয়, আগামী ৬-১৩ এপ্রিল সারাদেশে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্যাপন করা হবে। এবার সদর উপজেলায় স্কুলগামী ও স্কুল বর্হিভূত ২৯ হাজার ৬২ জন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে সদর উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩ হাজার ৮ শত ৬২ জন ও মাধ্যমিক পর্যায়ে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ হাজার জন শিক্ষার্থীকে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। ওরিয়েন্টেশনে সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক অংশ নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।