সাপাহারে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

সাপাহারে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

প্রধান মন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর উদ্বোধন উপলক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংএ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন জানান, সাপাহারে ৩য় পর্যায়ের ২য় ধাপে সাপাহার উপজেলার ১০জন গৃহহীন পরিবার ১০টি গৃহ ০.২শতক জমির দলিল সহ সর্বমোট ২৩৫জন গৃহহীন পরিবার মাথা গুজার ঠাঁই হিসেবে একটি করে গৃহ পাবেন।

২১ জুলাই বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালী জমি ও গৃহ প্রদানের শুভ উদ্বোধন করবেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শারমীন জাহান লুনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা: খাদিজা আক্তার ও কর্মরত স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।