বিএনপি পরাজয়ের ভয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছে: খালিদ মাহমুদ চৌধুরী

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি পরাজয়ের ভয়ে মিথ্যাচারের আশ্রয় নিয়ে বলছেন তাদেরকে নাকি প্রচারণা চালাতে দেয়া হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে ওনারা মাঠে স্বাধীন ভাবে সমানে প্রচারণা চালাচ্ছে। মির্জা ফখরুলও প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন তারা নাটক সাজাতে চায়। মির্জা ফখরুল নিজ আসন ঠাকুরগাঁওয়ে ৩০-৪০ হাজার ভোটের ব্যবধানে হেরে যাবে বুঝতে পেরে নিজের গাড়ী নিজেরাই ভাঙ্চুর করে জনগণের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছেন,কিন্তুু মানুষ অতবোকা নয় আপনাদের কুচক্র মানুষ জেনে গেছে তাই নিজেদের পোষ্টার নিজেরাই ছিড়ে অন্যকে দোষারোপ করা বন্ধ করুন।
গত পরশু হিন্দুদের আতঙ্কিত করার লক্ষে ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে হামলা করা হয়েছে, তারা এখন দেখতে পাচ্ছে নিশ্চিত পরাজয়, তাই নির্বাচন বানচালের চেষ্টা করছে।
তিনি অভিযোগ তুলে বলেন, বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মীদের উস্কানি দেয়া হচ্ছে। খামাখা উস্কানি দেয়া হচ্ছে যেন আমরা একটু কানায় কড়ায় লাগি। কেউ যদি কারো নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করে, বাকি যতটুকু নাক আছে সেটাও কেটে দেয়া দরকার। ঐ নাক থাকারই দরকার নাই। এটা ২০০১ সাল নয়, এটা ২০১৮ সাল।
এখন কৃষকরা সার, বীজ, কীটনাশক সঠিকভাবে পাচ্ছে। জনগণ বিনা মূল্যে বই পাচ্ছে, ঔষধ পাচ্ছে, বিদ্যুৎ পাচ্ছে। ব্যাংক লুটের কথা বলা হয়, যদি ব্যাংক সত্যিকারে লুট হতো তাহলে বিনামূল্যে এই সেবা সরকার দিতে পারতো না। এখন যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। রাস্তা-ঘাট হচ্ছে, ব্রীজ-কালভার্ট নির্মাণ হচ্ছে। পদ্মাসেতুর নির্মাণ কাজ চলছে। গ্রামেও এখন চুরি, ডাকাতি, ছিনতাই নাই, নির্বিঘ্নে রাতের বেলা মানুষ রাস্তা-ঘাটে চলাচল করছে।
শনিবার বিকালে ইউপি আওয়ামী লীগের আয়োজনে সারাঙ্গাই-পলাশবাড়ী স্কুল মাঠে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী এমপি প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
ইউপি আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোজাহারুল হক এর সভাপতিত্বে জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু, সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম অরু, যুগ্ম-সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সাংগঠনিক সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, মহিলা বিষয়ক সম্পাদক লায়লা আরজুমান্দ বানু, মহিলালীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, দপ্তর সম্পাদক সুলতানা ইয়াসমিন রুমন, পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান ফরিদ বিদ্যুৎ, ইউপি যুবলীগের সভাপতি খায়রুল ইসলাম খোকন, যুবনেতা ইমরুল ইসলাম, ছাত্রনেতা সানোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।